ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

২৪ মে ২০২৫, ১১:২৭ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০২:৫৪ AM
ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাফা

ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাফা © সংগৃহীত

যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও ভিডিও ফাঁসের হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে ভুক্তভোগী কুমিল্লার এক তরুণী এই মামলা করেছেন।

মামলায় সূত্রে জানা গেছে , ২০২২ সালের ডিসেম্বর মাসে ফেসবুকের নিজস্ব আইডি থেকে ওই তরুণীকে বন্ধুত্বের অনুরোধ পাঠান রাফা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে রাফা ওই তরুণীর মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, রাফার আহ্বানে সাড়া দিয়ে গত বছরের ৫ অক্টোবর তিনি ঢাকা থেকে যশোরে আসেন। সেদিন বিকালে মণিহার সিনেমা হলের সামনে থেকে রাফা তাকে স্বাগত জানান। সেখান থেকে যশোর আইটি পার্কের পঞ্চম তলার একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় রাফা গোপনে ভিডিও ধারণ করেন।

পরে সেই ভিডিও ও ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ওই তরুণীর কাছ থেকে প্রথমে ইসলামী ব্যাংক যশোর শাখার একটি অ্যাকাউন্টে দুই লাখ টাকা দাবি করেন রাফা। ভয়ে তিনি টাকা পাঠান। এরপর বিকাশ ও ব্যাংকের মাধ্যমে আরও প্রায় তিন লাখ টাকা এবং সরাসরি রাফার হাতে তিন লাখ দশ হাজার টাকা প্রদান করেন তিনি।

মামলায় আরও উল্লেখ করা হয়, গত ২৩ মে রাতে ওই তরুণী তার বান্ধবীকে নিয়ে রাফার যশোর শহরের শংকরপুর এলাকার বাড়িতে যান। সেখানে রাফার বাবা-মা সম্পর্ক মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরে রাফা তার বন্ধুদের মাধ্যমে তাকে মোবাইলে হুমকি দেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন। বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা রাফার দাবি, ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অন্য সব অভিযোগ মিথ্যা। মূলত ওই তরুণীর সাথে আর এক ছেলের সম্পর্কের বিষয়টি জানতে পেরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। তার জেরে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9