শিক্ষার্থীকে মেরে চোখ অন্ধ, প্রধান শিক্ষক গ্রেফতার

০৮ মে ২০১৯, ০৪:১৯ PM
শিক্ষার্থী রিফাত  এবং প্রধান শিক্ষক রফিকুল ইসলাম

শিক্ষার্থী রিফাত এবং প্রধান শিক্ষক রফিকুল ইসলাম © সংগৃহীত

পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে রিফাত নামে এক স্কুলছাত্রের চোখ নষ্ট হওয়ার ঘটনায় প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিকুল ইসলাম নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত মিয়া ক্লাসে পড়া না পারার কারণে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. জাবেদ মিয়া তাকে বেত্রাঘাত করে। এ সময় রিফাতে বাম চোখে বেতের আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। রিফাতের চোখ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় রিফাতের বাবা সিজিল মিয়া অভিযুক্ত শিক্ষক মো. জাবেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

দুই বছরের জন্য নিষিদ্ধ সেই মাবিয়া
  • ১২ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তিতে রাবিতে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘…
  • ১২ এপ্রিল ২০২৬
কেউ ভ্যাকসিন না দিলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ
  • ১২ এপ্রিল ২০২৬
হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪
  • ১২ এপ্রিল ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, পদ ৯, আবেদন শেষ ১১ মে
  • ১২ এপ্রিল ২০২৬
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
close