নাতনিকে ধর্ষণের সময় দেখে ফেলায় দাদিকে কুপিয়ে হত্যা

২২ অক্টোবর ২০২৫, ০৬:১৯ PM
গ্রেপ্তার আবুয়া রবিদাস

গ্রেপ্তার আবুয়া রবিদাস © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে চার বছরের নাতিনকে ধর্ষণের সময় দেখে ফেলায় দাদি ফুলবলিকে (৬০) কুপিয়ে হত্যা করেছে আবুয়া রবিদাস নামের এক যুবক। পুলিশ অভিযুক্ত আবুয়া রবিদাসকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা খাদ্যগুদাম-সংলগ্ন এলাকার রবিদাস বাড়িতে চার বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে আবুয়া রবিদাস। এ সময় শিশুটির দাদি ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার করলে আবুয়া রবিদাস শিশুটির দাদির ওপর হামলা চালান এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা দাদি বুধবার (২২ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি একই হাসপাতালে চিকিৎসাধীন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি বলেন, অভিযুক্ত আবুয়া রবিদাসকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে ওই নারীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬