চট্টগ্রামে এনসিপি নেতা রিদুয়ানকে প্রাণনাশের হুমকি, কোতোয়ালী থানায় জিডি

২০ অক্টোবর ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:৪২ PM
এনসিপি নেতা রিদুয়ান হৃদয়

এনসিপি নেতা রিদুয়ান হৃদয় © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়কে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি চট্টগ্রাম কোতোয়ালী থানায় এই জিডি করেন। জিডি নম্বর ১৮২২। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর রাত ৯টার দিকে নগরীর প্রেসক্লাব এলাকায় অবস্থানকালে রিদুয়ান হৃদয়ের ফোনে একটি অজ্ঞাতনামা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে উক্ত হোয়াটসঅ্যাপ আইডিতে প্রবেশ করলে দেখা যায়, ঐ নাম্বার থেকে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এরপর একই নাম্বার থেকে বারবার মোবাইল কলের মাধ্যমেও হুমকি প্রদান করা হয় বলে জিডিতে উল্লেখ আছে।

এনসিপি নেতা রিদুয়ান হৃদয় এ বিষয়ে বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং মহানগর সমন্বয়ক কমিটির সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি সাধারণ ডায়েরি করেছি। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনলে বোঝা যাবে এর পেছনে কোনো বড় ধরনের চক্রান্ত চলছে কিনা। ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধরছি।‘

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কেউ হয়তো এ ধরনের হুমকি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে আমরা ভয় পাই না, আইনের উপর আস্থা রাখছি।‘

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ‘জিডিটি আমরা গ্রহণ করেছি। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নাম্বারটি প্রযুক্তির সহায়তায় ট্রেস করার চেষ্টা চলছে। তদন্তে যারই সম্পৃক্ততা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে।‘

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকিদাতার ব্যবহৃত নম্বর ও আইডি ইতোমধ্যে তথ্য-প্রযুক্তি অপরাধ দমন ইউনিটে পাঠানো হয়েছে যাচাইয়ের জন্য। তদন্তে ডিজিটাল ট্রেসিংয়ের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।

 

 

 

 

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হা…
  • ১১ নভেম্বর ২০২৬
তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্…
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারমান তানভীর…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950