অনশনরত শিক্ষকদের পাশে হাসনাত-জারা

১৯ অক্টোবর ২০২৫, ০৮:৪২ AM
অনশনরত শিক্ষকদের পাশে হাসনাত-জারা

অনশনরত শিক্ষকদের পাশে হাসনাত-জারা © সংগৃহীত

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করছেন। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। এর মধ্যে একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা। আজ রবিবার (১৯ অক্টোবর) ভোরে তার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের কর্মসূচীতে এসে বক্তব্য দেন।

সামাজিক মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারার ছবি শেয়ার করে তাদের পরামর্শের বিষয়টি জানান।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আজ এ কর্মসূচির অংশ হিসেবে তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করবেন।

জানা গেছে, ভূখা মিছিল নিয়ে শহীদ মিনার থেকে থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনের দিকে যাবেন আন্দোলনরত শিক্ষকরা। চলমান শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনের অন্যতম সংগঠক ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের দাবি আদায়ের লক্ষ্যে ভূখা মিছিল বের হবে। ইতোমধ্যেই আমাদের ১০০ জন শিক্ষক অনশন কর্মসূচি পালন করছেন, বাকিরা অবস্থান কর্মসূচি করছেন।’

ভূখা মিছিল হলো এমন এক প্রতিবাদ কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারীরা ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় মিছিল করে নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করেন। সাধারণত খাদ্য সংকট, দরিদ্র জনগোষ্ঠীর দুরবস্থা, ন্যায্য মজুরি না পাওয়া বা সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে এই ধরনের মিছিল আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে না খেয়ে থাকেন, যাতে সমাজ ও রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা যায়।

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘২০ শতাংশ বাড়ি ভাড়া মানে ২০; ১৫০০ টাকা মেডিকেল ভাতা; এখানে ১৫০০ মানে ১৫০০। এখানে কমানোর কোনো সুযোগ নেই। যতক্ষণ দাবি আদায় না হবে, ততক্ষণ সারা দেশের শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে আমরা রক্ত দেব, তবু দাবি আদায় করে ছাড়ব।’

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9