নারায়ণগঞ্জে অবৈধ ভারতীয় শাড়িসহ আটক ২ পাচারকারী

১৪ অক্টোবর ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০১:২৯ PM
অবৈধ ভারতীয় শাড়িসহ ২ পাচারকারীকে আটক কোস্টগার্ডের

অবৈধ ভারতীয় শাড়িসহ ২ পাচারকারীকে আটক কোস্টগার্ডের © টিডিসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় সাড়ে ৮৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ অক্টোবর (সোমবার) রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১১ জেলে আটক

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৮৫ লক্ষ ৫৯ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ৬২০ পিস ভারতীয় শাড়ি ও ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

পরে জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬