নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ জেলে আটক, ৫ জনকে অর্থদণ্ড

০৮ অক্টোবর ২০২৫, ১২:৩৩ PM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা © সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে জারি করা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১০ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ দল।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার লালচর ও ধুলিয়া পয়েন্টে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ। অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বাউফল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

আটক জেলেরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে পাঁচ জেলেকে -সোহেল হাওলাদার (২৬), রেজাউল হাওলাদার (৩৫), রিপন ব্যাপারী (৩২), রনি (২০) ও সুমন (২১) ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপর পাঁচজন আটক জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

 

স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950