২৭ মাস বেতন না পেয়ে আত্মহত্যা ইঞ্জিনিয়ারের!

০১ মে ২০১৯, ০২:১০ PM

© সংগৃহীত

২৬/২৭ মাস ধরে বেতন পাচ্ছিলেন না। সঞ্চয় যেটুকু ছিল তাও শেষ। কয়েকদিন ধরেই এনিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন। তবে এতে হতাশ হয়ে চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে ফেললেল এক ইঞ্জিনিয়ার। বেঁছে নিলেন আত্মহত্যার পথ! ঘটনাটি ঘটেছে ভারতে।

গত রবিবার থেকে কলকাতায় থাকা স্ত্রী এবং দিল্লি ও কেরলে পড়াশোনা করা দুই মেয়ের ফোন ধরছিলেন না। আর গত শনিবার থেকে যাচ্ছিলেন না অফিসেও। শেষ পর্যন্ত স্ত্রীর ফোন পেয়ে গতকাল বিকেলে সহকর্মীরা আসামের নগাঁওয়ের হিন্দুস্তান পেপার কর্পোরেশনের (এইচপিসি) ইউটিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজার বিশ্বজিৎ মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার করলেন। সেখানকার কর্মকর্তাদের কোয়ার্টারে থাকতেন তিনি।

গত ২৬-২৭ মাস ধরে বেতন পাচ্ছেন না এইচপিসির নগাঁও ও কাছাড় কারখানার কর্মীরা। এ নিয়ে নগাঁওয়ে তিন জন আত্মহত্যা করলেন। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। কাছাড় ও নগাঁওয়ের কারখানা মিলিয়ে আত্মহত্যা, বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫ হল।

পৈত্রিক বাড়ি কালনায় হলেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎবাবু সপরিবারে কলকাতার বেলগাছিয়ায় থাকতেন। স্ত্রী শিক্ষিকা। যমজ মেয়ে। এক কন্যা দিল্লি বিশ্ববিদ্যালয়ে নৃতত্বে এমফিল ও অন্য জন কেরলে জিনতত্ত্বে গবেষণা করছেন। আগে কাছাড়ের পাঁচগ্রাম কাগজ কলে নিযুক্ত বিশ্বজিৎ২০১১ থেকে নগাঁওয়ের জাগি রোড কারখানায় যোগ দেন। অফিসার আবাসে একাই থাকতেন। খবর: আনন্দবাজার।

ভাল গায়ক বিশ্বজিৎ সহকর্মীদের মধ্যে জনপ্রিয় ছিলেন। মেয়েদের উচ্চশিক্ষায় কার্পণ্য রাখতে চাননি তিনি। কিন্তু ২০১৭ সালের মার্চ থেকে কারখানা ও বেতন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সঞ্চয় ভেঙে চলতে হচ্ছিল তাঁকে। তবু তীব্র অর্থসঙ্কটের আঁচ পরিবারে পড়তে দেননি।

তার এক সহকর্মী জানান, দিন কয়েক আগে শেষ বিমার সঞ্চয়ও ভেঙে ফেলে আক্ষেপ করে বলেছিলেন, আর কোনও সঞ্চয় থাকল না। পুলিশের সন্দেহ, সেই হতাশা থেকেই চরম সিদ্ধান্ত নেন ৫৫ বছরের বিশ্বজিৎবাবু। স্ত্রী মণিদীপা মজুমদার, শ্যালক ভাস্কর মৈত্র ও মেয়েরা খবর পেয়ে মরিগাঁওয়ের হাসপাতালে ছুটে যান। গুয়াহাটিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

নগাঁও পেপার মিল ইউনিয়নের নেতা হেমন্ত কাকতি জানান, গত বছর রাধিকা মজুমদার ও প্রভা ডেকা নামে দুই কর্মী আত্মহত্যা করেছেন। তিন হাজার কর্মীর অনেকেই ঋণের দায়ে জর্জরিত। পরিবার অর্ধাহারে আছে। অসুস্থ হলেও চিকিৎসা-বিমার টাকা মিলছে না। সব সঞ্চয় শেষ। ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ হওয়ার পথে। ২০১৫ থেকে প্রভিডেন্ট ফান্ড জমা পড়েনি।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬