প্রেমিকের সহায়তায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, মামলা তুলে নিতে হুমকি

০১ মে ২০১৯, ১১:৩৪ AM
সজিব, পারভেজ ও সাকিব

সজিব, পারভেজ ও সাকিব © সংগৃহীত

স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ করার ঘটনায় দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আসামিরা। ঘটনাটি মাদারীপুরের শিবচরের।

স্কুলছাত্রীর মা জানান, মামলা তুলে না নিলে মেয়েকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে আসামিরা।

গত ১ এপ্রিল স্কুল থেকে ওই ছাত্রী বাড়ি ফেরার সময় তকে জোরপূর্বক তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। আর সেই ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয় তারা। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৬ এপ্রিল মাদারীপুর আদালতে মামলা করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দত্তপাড়ার স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার ছলেমান শিকদারের ছেলে পারভেজ শিকদারের প্রেমের সম্পর্ক চলছিল। গত ১ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে তিন বন্ধু জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে যায়।

উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুর পাড় এলাকার রতন বিশ্বাসের বাড়িতে আটকে রেখে ওই ছাত্রীকে পারভেজ ও তার দুই সহযোগী ধর্ষণ করে। আসামিরা ঘটনার সময় ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও প্রকাশ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ৬ এপ্রিল মাদারীপুর আদালতে মামলা দায়ের করলে পারভেজ ও তার সহযোগিরা গাঁ ঢাকা দেয়। পরে ১৬ এপ্রিল পুলিশ মোবাইল ট্র্যাকিং করে ধর্ষণের মূলহোতা পারভেজকে গ্রেফতার করে।

পারভেজের দুই সহযোগী হচ্ছে- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের নিকা মুন্সীর ছেলে সজিব মুন্সী এবং শিবচর উপজেলার দত্তপাড়া মগড়া গ্রামের দাদন শেখের ছেলে সাকিব শেখ। এখন পর্যন্ত পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।

ওই ছাত্রীর মা বলেন, পারভেজকে গ্রেফতার করার পর থেকেই মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দিচ্ছে ধর্ষকরা। মামলা তুলে না নিলে মেয়েকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে। ধর্ষকদের ভয়ে মেয়েটি বিদ্যালয়ে যেতে পারছে না। তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, এ ঘটনায় পারভেজকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬