বিশ্ববিদ্যালয় ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার

০৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ AM
মো. রিয়াজ উদ্দিন

মো. রিয়াজ উদ্দিন © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের ঘটনায় ঘাতক লরিচালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া চালকের নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)। তিনি নোয়াখালী সদর থানার আবু তাহেরের ছেলে।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে। তবে লরির মালিককে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। গত ৩ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। এ ঘটনায় আহত হন তার দুই সহপাঠী।

শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ছয় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেন। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে অন্যতম ছিল ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক লরির চালক ও মালিককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। জেলা প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে লরিচালককে গ্রেপ্তার করে। শিক্ষার্থীদের বাকি দাবিগুলো বাস্তবায়নেও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে।

মাদ্রাসার অভিভাবক সমাবেশে হামলা এবং মাদ্রাসা বন্ধের হুমকি
  • ০৬ নভেম্বর ২০২৬
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ…
  • ০৬ নভেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত?
  • ০৬ নভেম্বর ২০২৬
শুধু প্রোটিন নয়, সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন এই উপাদানও
  • ০৬ নভেম্বর ২০২৬
সেই নারীকে তালাক দিয়ে দেনমোহরের টাকা পরিশোধের দাবি গোলাম মা…
  • ০৬ নভেম্বর ২০২৬
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া:…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950