পাচারের উদ্দেশ্যে ‘বন্দি’ ২১ নারী-শিশু টেকনাফের পাহাড় থেকে উদ্ধার

০২ অক্টোবর ২০২৫, ১১:৩৭ AM
পাচারের উদ্দেশ্যে ‘বন্দি’ ২১ নারী-শিশু টেকনাফের পাহাড় থেকে উদ্ধার

পাচারের উদ্দেশ্যে ‘বন্দি’ ২১ নারী-শিশু টেকনাফের পাহাড় থেকে উদ্ধার © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় পাচারের উদ্দেশে বন্দি নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটকে রাখার খবর পাওয়া যায়। পরে সেখানে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে পাচারের উদ্দেশে বন্দি ২১ জনকে উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি বলেন, অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে যৌথ বাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া পাহাড় থেকে নারী-শিশুসহ আটজনকে পাহাড় উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু মানুষকে নৌপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটক করে রাখা হয়েছে। বিষয়টি জানার পর গত মঙ্গলবার সন্ধ্যা থেকে জুম্মাপাড়া নামের পাহাড়ে অভিযান চালায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি যৌথ দল।

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬