জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ PM
জাপার মহাসচিব কাজী মামুনুর রশিদ

জাপার মহাসচিব কাজী মামুনুর রশিদ © সংগৃহীত

রাজধানীতে জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে আটক করা হয়।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডিবি কার্যালয় থেকে তাঁদের আদালতে তোলা হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগের সাবেক ২ এমপি গ্রেপ্তার

কাজী মামুনুর রশিদকে এর আগে ৪ নভেম্বর ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এরপর তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।

এছাড়াও এদিন ডিবির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬