১০৬ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ AM
হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার © টিডিসি ফটো

পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুইটি পৃথক অভিযানে ১০৬ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে দুইজন এবং পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে একজনকে আটক করে ডিএনসির জেলা কার্যালয়ের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন — পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের কবির গাজী (৪২), জেলা শহরের জুয়েল তালুকদার জুলহাস (৩৮) এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের আরিফ গাজী ওরফে খালেক (২৮)।

ডিএনসির সদস্যরা জানান, পায়রা সেতু সংলগ্ন এলাকায় গ্রেপ্তার কবির গাজীর কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন (৭ গ্রাম) ও জুয়েল তালুকদারের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন (৭ গ্রাম) উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুমকি থানায় নিয়মিত মাদক মামলা এফআইআর করা হয়েছে।

আরও পড়ুন: একাদশে শেষ ধাপে ভর্তি শুরু আজ, সুযোগ পাচ্ছেন যারা

অন্যদিকে, পৌর শহরের ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে আরিফ গাজীর কাছ থেকে ৫৬ পুরিয়া হেরোইন (১৫ গ্রাম) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মাদক মামলা এফআইআর করা হয়েছে। এসময় তাদের থেকে মোবাইল ফোন ও যাত্রী টিকেটও জব্দ করা হয়েছে।

পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হামিমুর রশীদ বলেন, ‘গ্রেফতারকৃতরা নিয়মিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব তিমুর
  • ২১ নভেম্বর ২০২৬
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জান…
  • ২১ নভেম্বর ২০২৬
মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘরহারা পরিবার পাবে ৫০ হাজার, দুর্যোগে নিহতের জন্য ৫০, আহতের…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬