নেত্রকোনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ PM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে হালিমা খাতুন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন স্থানীয় ও কেন্দুয়া থানা থানা পুলিশ সূত্র।

মৃত হালিমা খাতুন (৭০) এর স্বামীর নাম মৃত সৈয়দ আলী। তার গ্রামের নাম বীরমুহুরী। তিনি তার মৃত ছেলের বউকে নিয়েই বাড়িতে থাকতেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, মৃত হালিমা খাতুন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ভিক্ষাবৃত্তি ও সাহায্য সহযোগিতার মাধ্যমেই জীবিকা নির্বাহ করতেন। তিনি বীর মুহুরী বাজার থেকে বাড়ি যাওয়ার পথের এক পাশের গর্তে পানিতে ডুবেই তিনি মারা গেছেন। 

গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সুমন বলেন, আমার গ্রামও বীরমুহুরী। মৃত হালিমা খাতুন কিছুটা মানসিক এ্যাবনরমাল ছিলেন। এ ক্ষেত্রে পরিবারের কারো কোন অভিযোগ নেই।  

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি তদন্ত মিহির রঞ্জন দেব বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারো কোন অভিযোগ নেই। তবে পরিবারের অন্যান্য লোকজনের সাথে কথা বলে আরো নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে। 

 

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬