নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে পরাণ-নাবিল

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ AM
বামে সভাপতি পরাণ ডানে সাধারণ সম্পাদক নাবিল

বামে সভাপতি পরাণ ডানে সাধারণ সম্পাদক নাবিল © সংগৃহীত

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এম. পরাণ ফয়সালকে সভাপতি এবং ওয়াহিদ হাসান নাবিলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে আরাফাত হোসেন শুভকে সিনিয়র সহ-সভাপতি এবং আবু সাঈদ রাহাতকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বপন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবির হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ লিমনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬