হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ AM
ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় © টিডিসি ফটো

হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস ও প্রেসার নির্ণয়ের দুই দিনব্যাপী ক্যাম্পেইনের বুধবার (২৪ সেপ্টেম্বর) ছিল শেষ দিন। বুধবার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একইভাবে দিনব্যাপী ক্যাম্পেইনের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছিল।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা হাবিবুল্লাহ বাহার কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘আমার রক্তের গ্রুপ জানা ছিল না। এত দিন আসলে ভয়ে রক্ত পরীক্ষা করিনি। আজকে ক্লাস করতে এসে বন্ধুবান্ধব সবাই মিলে রক্তের গ্রুপ পরীক্ষা করলাম। এমন আয়োজনের জন্য ছাত্রদলকে ধন্যবাদ।’

ডায়াবেটিস পরীক্ষা করাতে আসা আকবর হোসেন নামের একজন অভিভাবক বলেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে কলেজে এসেছি। দেখলাম একদল যুবক রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করছে। এসে জানতে পারলাম ছাত্রদলের উদ্যোগে ফ্রিতে এই কাজ হচ্ছে। পরে আমি আমার ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নিয়েছি। ছাত্রদলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বিনামূল্যে প্রায় তিন হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। এছাড়া দুই হাজারের অধিক মানুষের ডায়াবেটিস ও প্রেসার নির্ণয় করেছি। এর মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ও অভিভাবক। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।’

ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘২০১৮ সালে আমি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ব্লাড ডোনার ক্লাব প্রতিষ্ঠা করেছি। কিন্তু ছাত্রলীগের বাধায় সে সময় ক্যাম্পাসে তেমন কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। তবে শিক্ষার্থীদের প্রয়োজনেই সবসময় পাশে ছিলাম। রক্ত সংগ্রহ করে দেওয়া থেকে অসহায় শিক্ষার্থীদের চিকিৎসার সহযোগিতা—সবকিছু করেছি।’

বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬