ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে দুদকের অভিযান

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ PM
জেলা পরিষদ কার্যালয়ে দুদক কর্মকর্তারা

জেলা পরিষদ কার্যালয়ে দুদক কর্মকর্তারা © টিডিসি

ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের ‘জনস্বাস্থ্য’ উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানের সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিনি ঢাকায় দাফতরিক কাজে রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তদন্ত দল প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করে, পরে সরেজমিনে প্রকল্প এলাকাগুলোতে যান তারা।

দুদক সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর তালিকায় এক ব্যক্তির নামে একাধিক বরাদ্দ, অস্তিত্বহীন প্রতিষ্ঠান, এমনকি আবেদন না করেও কিছু প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পারিবারিক কবরস্থানের নাম ‘সামাজিক প্রকল্প’ দেখিয়ে বরাদ্দ গ্রহণের অভিযোগও পাওয়া গেছে, যা প্রকল্পের উদ্দেশ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, ‘আমরা এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছি। প্রকল্পের সব নথি সংগ্রহ করে যাচাই করা হচ্ছে। পরবর্তী সময়ে সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। কমিশন তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, সরকারের রাজস্ব বাজেটের অর্থ যেখানে জনস্বাস্থ্য ও জনকল্যাণে ব্যয় হওয়ার কথা, সেখানে এমন অনিয়ম বরদাশত করা হবে না।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950