শিক্ষিকাকে যৌন হয়রানি, ছাত্রলীগ নেতার জেল

২৩ এপ্রিল ২০১৯, ০৫:২৬ PM
আটক মমিনুল।

আটক মমিনুল। © সংগৃহীত

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় এক স্কুলশিক্ষিকাকে যৌন হয়রানির অপরাধে ছাত্রলীগ নেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার এ রায় দেন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম উপজেলার তারাটি পূর্বপাড়ার বাসিন্দা শুকুর আলীর ছেলে। মমিনুলের সাংগঠনিক পরিচয় তিনি মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

মুক্তাগাছা থানা পুলিশের ওসি আলী মাহমুদ বলেন, শহরের কালীবাড়ি পুকুরপাড়ের পৌর এলাকার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকাকে উত্ত্যক্ত করেন মমিনুল ইসলাম। পরে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন।

ওসি আরো জানান, মমিনুলকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
close