ভোলায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
ভোলায় ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

ভোলায় ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার © টিডিসি ফটো

ভোলায় ছাত্রলীগের এক নেতাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মো. সাইফুল্লাহ আরিফ (২৮)। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং স্থানীয় বশির মাস্টারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাইফুল্লাহ আরিফ বাসায় ছিলেন। রাতের খাবার খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ আদায় করতে বের হলে তার বাবা বাড়ির সামনেই ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।

পরিবারের অভিযোগ, ঘর থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র ও ভারি বস্তু দিয়ে আঘাত করে সাইফুল্লাহ আরিফকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শংকর তালুকদার জানান, নিহতের শরীরে দুটি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬