ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, আতংকে হাসপাতালে ভর্তি

১৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ PM
ধর্ষণে শিকার আহত স্কুল শিক্ষার্থী।

ধর্ষণে শিকার আহত স্কুল শিক্ষার্থী। © সংগৃহীত

পাবনার জেলার চাটমোহরে ধর্ষণের শিকার ৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে হত্যা চেষ্টার পর আতংকিত ওই শিশুকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ এপ্রিল দুপুর ১টার দিকে ওই স্কুলছাত্রীকে হত্যার চেষ্টার পর ১৬ এপ্রিল শিশুটি আতংকিত হয়ে গুরুতর আহত হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামে। এ ব্যাপারে থানায় মামলাসহ একাধিক অভিযোগ দেওয়া হলেও ধর্ষণকারী লস্পটকে এখনো গ্রেফতার করতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন।

উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের ইসরাফিল হোসেনের শিশু মেয়ে, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী একই গ্রামের কোমর আলীর ছেলে চাঁদ আলীর হাতে গত ১৮ মার্চ ধর্ষণের শিকার হয়েছেন।

এরপর ১১ এপ্রিল ধর্ষণ মামলা দায়ের ও পূর্ব শত্রুতার জের ধরে লম্পট চাঁদ আলীর বাবা কোমর আলী, মা লিলি বেগ, বোন মুক্তি খাতুন ও কেয়া খাতুন শিশুটিকে ফুসলিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে শিশুটির পড়নের হাফ প্যান্ট খুলে গলা টিপে ধরে হত্যার অপচেষ্টা করে। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে তাকে ছেড়ে দেওয়া হয়। ১২ এপ্রিল থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কোমর আলীকে আটক করে। কিন্তু জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

একাধিক সূত্র জানায়, লম্পট চাদ আলী ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের এক নেতার আশ্রয়ে রয়েছে। পুলিশও বিষয়টি অবগত। শিশুটির সাথে কথা হয় এই প্রতিনিধির। শিশুটি ভয়ে, আতংকে কুকড়ে গেছে। এরই মধ্যে ১৬ এপ্রিল তাকে কেউ তাড়া করলে ভয়ে পড়ে গিয়ে আহত হলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয়েছে পাবনা জেনারেল হাসপাতালে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই শরিফুল ইসলাম জানান, ১৮ মার্চে ধর্ষণ ঘটনার পর ২১ মার্চ থানায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত চাঁদ আলীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। শিশুটির ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে। ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দিয়েছে। এরমধ্যেই আসামী পক্ষের লোকজন দ্বারা শিশুটিকে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬