এবার বৃদ্ধের ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী

১৮ এপ্রিল ২০১৯, ১১:২৩ AM

© প্রতীকী

এবার নোয়াখালীর সেনবাগে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৫ এপ্রিল সেনবাগ উপজেলার মধ্যম মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

অভিযুক্ত বৃদ্ধ আবুল বসর ঘটনার পর থেকে পলাতক। বুধবার রাত ১১টার দিকে সেনবাগ থানা পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

সেনবাগ থানা পুলিশের ওসি (তদন্ত) আবদুল আলী পাটোয়ারী জানান, বিষয়টি পুলিশকে দেরিতে জানিয়েছে শিশুর পরিবার। পুলিশ খবর পেয়ে অভিযান চালায় অভিযুক্তকে আটক করার জন্য। তবে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি, অভিযান অব্যাহত আছে।

ওই শিশুটির মা জানান, গত ১৫ এপ্রিল বিকেল ৫টায় মেয়েটি তার সহপাঠীদের নিয়ে খেলছিল। এ সময় পার্শ্ববর্তী মৌলভী বাড়ির আবুল বসর তার বসত ঘরে ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। ১৬ এপ্রিল বিকেলে শিশুটির সহপাঠীরা আগের দিনে বৃদ্ধের সঙ্গে কী ঘটেছে জিজ্ঞাসা করলে ঘটনাটি ফাঁস হয়।

পরদিন ১৭ এপ্রিল বিকেলে শিশুটির বাবা আবুল বসরের বিকৃত যৌনাচার ও ধর্ষণের বিচার চেয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে সালিশ বৈঠক ডাকে। পাড়ার লোকজন জড়ো হলেও অভিযুক্ত আবুল বসর বৈঠকে না আসায় রাত পৌনে ১০টায় বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আবুল বসর পালিয়ে যান।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬