স্কুলছাত্রীকে শিক্ষকের শ্লীলতাহানি, মামলা

১৭ এপ্রিল ২০১৯, ০৮:৩৪ PM

সাতক্ষীরার শ্যামনগরে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করে ওই স্কুল ছাত্রী।

জানা যায়, শিক্ষক হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের এছাহাক মল্লিকের ছেলে ও নকিপুর হরিচরন সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, গত ১৫ এপ্রিল শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরন সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে জোরপূর্বক ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানানোর পর তারা স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এরপর বুধবার দুপুরে ওই ছাত্রী নিজে বাদী হয়ে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন।

তিনি আরও জানান, ওই শিক্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close