গোপালগঞ্জে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৯ আগস্ট ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৭:১৬ AM
জব্দ করা গাঁজা ও আটক দুজন

জব্দ করা গাঁজা ও আটক দুজন © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে র‍্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে। পরবর্তী সময়ে বাস তল্লাশি করে মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বাড়ি ঢাকায়।

আটক ব্যক্তিদের ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইননি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬