সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ট্যাটু— লেখা ‘ডেঞ্জার’

০৯ আগস্ট ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
অন্যতম আসামি স্বাধীন

অন্যতম আসামি স্বাধীন © সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি স্বাধীনকে গ্রেপ্তারের পর তার ঘাড়ে আঁকা একটি ট্যাটু প্রকাশ্যে এসেছে, ওই ট্যাটুতে ইংরেজিতে লেখা রয়েছে ‘ডেঞ্জার’ (Danger)। এই ট্যাটুর ছবি শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় এক সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলে বিষয়টি আলোচনায় আসে।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। পরদিন শুক্রবার নিহতের বড় ভাই বাসন থানায় মামলা করেন। মামলায় ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের শনাক্ত করে এবং সাতজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে স্বাধীন ছাড়াও কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন রয়েছেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে গাজীপুর র‍্যাব–১-এর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানান, গ্রেপ্তার স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। তার ভাষ্যমতে, ছিনতাইয়ের একটি ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়।

পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান শনিবার (৯ আগস্ট) দুপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ছয়জনকে গাজীপুর পুলিশ এবং একজনকে র‍্যাব-১ গ্রেফতার করেছে। পুলিশ কমিশনার স্বীকার করেন, এই ঘটনার তদন্তে কিছুটা ব্যর্থতা রয়েছে।

তিনি আরও জানান, ভিডিও ক্লিপের মাধ্যমে আটজনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি এক আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসী কেটু মিজানের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬