‘জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও বানাতে গিয়ে আটক ১২

২৫ জুলাই ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১১:২৬ PM
আটক তরুণরা

আটক তরুণরা © টিডিসি

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ১২ তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফানি কনটেন্ট’ তৈরি করতেই তারা এ কাজ করেছিলেন বলে দাবি পরিবারের। তবে পুলিশ বলছে, এমন কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না। ঘটনাটি ঘিরে এলাকায় দেখা দিয়েছে নানা আলোচনা-সমালোচনা। 

শুক্রবার (২৫ জুলাই) বেলা তিনটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তরুণরা হলেন মো. সাইফুল ইসলাম (১৯),আবদুর রহমান জাহেদ (১৮), আরাফাত হোসেন মিনহাজ (১৮), আশরাফুল জামাল রিয়াদ (১৮), ফোরকান (১৯), ইয়াছিন আরাফাত (১৮), আবদুল করিম আদর (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম আকাশ (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)। তারা সবাই উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের।

আরও পড়ুন: কথা কাটাকাটির জেরে রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

আটক জাহেদের বাবা মো. জাহাঙ্গীর আলম বলেন, “ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। সেখানে ‘জয় বাংলা’ বলেছে, এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে। তারা কেউ রাজনীতিতে জড়িত নয়। মনে হচ্ছে, কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে।’

জানা গেছে, আটক তরুণরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করেন। সেখানে মাঝেমধ্যে মজার ভিডিও বানিয়ে আপলোড করেন তারা।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আটক তরুণদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬