নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফ’র হাতে ২ কলেজ ছাত্র আটক

১৭ জুন ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:২৮ PM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দিয়ে ভারত সীমান্তে টিকটক করতে গিয়ে গতকাল সোমবার (১৬ জুন) দুই কলেজ ছাত্রকে আটক করেছে ভারতীয় বিএসএফ। পরবর্তীতে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার করেছে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার (১৭ জুন) সকালে আদালতে পাঠিয়েছে। 

আটককৃত কলেজ ছাত্ররা হলেন, জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩)। সে নওগাঁ ডিগ্রি কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। সে সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।

বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন ওই দুই বন্ধু বিকেল সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্তের ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভূখণ্ডে প্রবেশ করে। কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। 

সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুই বাংলাদেশি ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে। 

আরও পড়ুন: যুবদল-ছাত্রদলের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১০

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9