সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ কলেজছাত্র

১৭ জুন ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় টিকটক ভিডিও ধারণ করার সময় দুই কলেজ শিক্ষার্থীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর সোমবার (১৬ জুন) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদেরকে সাপাহার থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার সকালে আদালতে পাঠায়।

বিএসএফের হাতে আটক কলেজ ছাত্ররা হলেন—নওগাঁর বদলগাছি উপজেলার ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩)। তিনি নওগাঁ সরকারি কলেজের ছাত্র। অপরজন একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। তিনি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

বিজিবি কর্তৃক সাপাহার থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই বন্ধু সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকায় গিয়ে টিকটক ভিডিও ধারণ করেন। এসময় বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

খবর পেয়ে বিজিবির বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটককৃত ওই দুই ছাত্রকে ফেরত এনে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় সোপর্দ করে।

এ বিষয়ে মঙ্গলবার সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9