১৭ বছর বয়সী টিকটক তারকাকে গুলি করে হত্যা

০৩ জুন ২০২৫, ০৯:০৪ AM , আপডেট: ০৮ জুন ২০২৫, ১০:১৩ AM
সানা ইউসুফ

সানা ইউসুফ © সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে টিকটক তারকা সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সানার বয়স ছিল ১৭ বছর। সোমবার (২ জুন) রাজধানীর জি-১৩ সেক্টরের সুম্বল থানা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সানাকে তার বাড়ির ভেতরে খুব কাছ থেকে গুলি করা হয়। হামলাকারী ঘরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং এরপর দ্রুত পালিয়ে যায়।

চিত্রালের বাসিন্দা সানা জনপ্রিয় টিকটক তারকা ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) -এ স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, একাধিক গুলি চালায় এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬