ককটেলসহ ছাত্রলীগের দুই সদস্যকে গুলিস্তান থেকে গ্রেপ্তার

২৩ জুলাই ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
গ্রেপ্তারকৃত ফাহিম ও রাজা

গ্রেপ্তারকৃত ফাহিম ও রাজা © টিডিসি ফটো

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। গ্রেপ্তারকৃতদের নাম মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।

পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গুলিস্তান এলাকায় ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে পল্টন থানার একটি টিম। অভিযানের এক পর্যায়ে গুলিস্তান এলাকায় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে মেহেদী হাসান ও আরিফুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অবিস্ফোরিত ককটেল।

থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশেই তারা গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল হামলার পরিকল্পনায় যুক্ত ছিল। তারা অতীতেও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে বলে পুলিশের ধারণা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৫/৬ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদেরকে আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬