বিজিবির অভিযানে ৭ মাসে ৪৩ কোটি টাকার চোরাচালান জব্দ

২২ জুলাই ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৭:০১ PM
চোরাচালান পণ্য জব্দ

চোরাচালান পণ্য জব্দ © টিডিসি ফটো

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ ও ৪৯ জন চোরাকারবারিকে আটক করেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত সাত মাসে পরিচালিত অভিযানে জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১৮ টাকা। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৯৭ কেজি গাঁজা, ৫০০ গ্রাম হেরোইন, ১৮৬২ বোতল বিদেশি মদ, ২৪.১২৫ লিটার দেশি মদ, ১৯৮ পিস ইয়াবা, ১৭০৫২ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৬ বোতল বিয়ার, একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি।

এ ছাড়াও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিকস, ঔষধসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যও জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‌‌‘আমাদের ব্যাটালিয়নের আওতায় ভারতের সঙ্গে ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান আগামীতেও চলমান থাকবে।’

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950