গাইবান্ধা পৌর আ.লীগের ২ নেতা গ্রেপ্তার 

২১ জুলাই ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৭:৪১ AM
শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও মিজানুর রহমান মিজান

শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও মিজানুর রহমান মিজান © টিডিসি

গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) আলাদা দুটি অভিযান তাদের গ্রেপ্তার করা হয়।  

মিলনকে ঢাকার একটি বাসা থেকে ডিএমপির বিশেষ দল গ্রেপ্তার করে। তিনি জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং একটি ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার মামলায় অভিযুক্ত। 

পুলিশ জানায়, গত বছরের ১৮ আগস্টের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনি জামিনে ছিলেন, কিন্তু পরবর্তী দুটি মামলায় পলাতক ছিলেন। এগুলোর একটিতে হত্যাচেষ্টা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তাকে আজ সোমবার আদালতে হাজির করা হয়।  

অন্যদিকে, মিজানুর রহমান মিজানকে গোবিন্দগঞ্জের পশ্চিম চারমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে তালুককানুপুর বিএনপি অফিস ভাঙচুরের মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950