এবার রাস্তায় গাড়ি চালককে মারধর নোবেলের, থানায় নিয়ে গেল পুলিশ

২০ জুলাই ২০২৫, ০৯:৫১ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১০:০১ AM
নোবেল

নোবেল © সংগৃহীত

এবার উবার চালককে মারধর করার ঘটনায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করেন নোবেল। এ ঘটনায় উৎসুক জনতা জড়ো হলে তোপের মুখে পড়েন নোবেল। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে। সিজ্ঞাসাবাদের পর কোনও পক্ষের অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

উবার চালক আকবর হোসেন জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার তাকে মারধর করেন।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নোবেল রাতে রাস্তায় ড্রাইভারের সঙ্গে জামেলা করছিল। পরে থানার টহল পুলিশ তাদের সিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে আসে। এরপর তাদের মধ্যে সমঝোতা হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত মাসের ২৪ তারিখ নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। তার আগে ২০ মে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মামলার বাদীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬