শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৩২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী মো. ছাত্তার মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ জুলাই) এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাত্তার মিয়া মেরকুটা (উত্তরপাড়া) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। ধর্ষণের শিকার শিশুটিকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির মা আজ শনিবার নবীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ জুলাই (সোমবার) বিকেলে নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা ওই শিশু খেলার ছলে প্রতিবেশী ছাত্তার মিয়ার ঘরে যায়। এ সময় ছাত্তার মিয়া শিশুটিকে ২০ টাকা দিয়ে ঘরে ডেকে নেয় এবং আদর করার কথা বলে তাকে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে। পরে পরিবারের লোকজন শিশুটিকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে জবানবন্দী গ্রহণের জন্য জেলা আদালতে পাঠানো হয়েছে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950