শিশুখাদ্যে ভেজাল, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

১৭ জুলাই ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান

খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান © টিডিসি ফটো

চাঁদপুর জেলার দক্ষিণ গুনরাজদিতে যৌথ অভিযানে একটি শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৭ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও যৌথ বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে দেখা যায়, “ফারিয়া ফুড প্রোডাক্টস” নামের একটি প্রতিষ্ঠান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে শিশু খাদ্য তৈরি করছে। এ ছাড়াও তারা মেয়াদোত্তীর্ণের তারিখ ও প্রকৃত নাম ঠিকানা উল্লেখ না করেই পণ্য বাজারজাত করছিল।

এ ধরনের গুরুতর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজর টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানের নেতৃত্ব দেন ও জরিমানার আদেশ প্রদান করেন।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান উপস্থিত ছিলেন। অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয় এবং ভুয়া নাম-ঠিকানা সংবলিত প্যাকেটসমূহ পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

অভিযানের অংশ হিসেবে আরও কিছু প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। পাশাপাশি নির্দেশনা দেওয়া হয়—পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্য মূল্যে বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুত থেকে বিরত থাকার জন্য।

অভিযানে যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950