ফেনীর সেই মাদ্রাসাছাত্রীকে দেখতে বার্ন ইউনিটে শিক্ষামন্ত্রী, কড়া হুঁশিয়ারি

০৭ এপ্রিল ২০১৯, ০৯:৫০ PM

© টিডিসি ফটো

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ফেনী জেলার সোনাগাজীর সেই মাদ্রাসাছাত্রীকে (১৮) দেখতে আসেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি। রবিবার রাত ৮টা ২০ মিনিটে তাকে দেখতে আসেন তিনি। এসময় তিনি ওই ছাত্রীর চিকিৎসার খোজ-খবর নেন। স্বজনদের সঙ্গে কথা বলেন। এসময় মন্ত্রী ভিকটিমের পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার চেষ্টা করেন। ধৈর্য ধরতে বলেন।

তাকে দেখে হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি বলেন, তার অবস্থা আশংকাজনক, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার চিকিৎসার ব্যয়-ভার বহন করার ঘোষণা দিয়েছেন। ইতঃমধ্যে অধ্যক্ষ গ্রেফতার হয়েছে। অন্য জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, অপরাধী কেউ ছাড়া পাবে না। ভিকটিমের চিকিৎসা এই মুহুর্তে সবচেয়ে বড় বিষয়।

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬