কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা সচেতনতা ও স্ক্রিনিং উদ্যোগ

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ PM
ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা সচেতনতা কর্মসূচি

ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা সচেতনতা কর্মসূচি © সংগৃহীত

কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে যক্ষ্মা (টিবি) সচেতনতা, স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসা (DOTS) বিষয়ক একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে ডোমিনোজ পিজা বাংলাদেশ। রবিবার (১ ফেব্রুয়ারি)  ব্র্যাকের যক্ষ্মা (টিবি) প্রোগ্রামের সহযোগিতায় ডোমিনোজ পিজা বাংলাদেশের কর্পোরেট অফিসে টিবি সচেতনতা সেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। 

আয়োজকদের জানান, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যক্ষ্মা সম্পর্কে কর্মীদের সচেতন করা, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে উৎসাহ দেওয়া এবং বিনামূল্যে ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষা সেবা নিশ্চিত করা।

এই উদ্যোগের অংশ হিসেবে গত ২৮ জানুয়ারি কর্মীদের জন্য টিবি সচেতনতা সেশন ও স্ক্রিনিংয়ের নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। পরে ১ ফেব্রুয়ারি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করা হয়। এ সময় কর্মীদের জন্য কফ (স্পুটাম) পরীক্ষা, ডিজিটাল চেস্ট এক্স-রে এবং প্রয়োজন অনুযায়ী জিনএক্সপার্ট (GeneXpert) পরীক্ষার ব্যবস্থা করা হয়। ব্র্যাকের মোবাইল ডায়াগনস্টিক সুবিধার মাধ্যমে এসব পরীক্ষা সম্পন্ন করা হয়, যা দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করে। সচেতনতা সেশনে যক্ষ্মার লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রাথমিক সতর্ক সংকেত সম্পর্কেও কর্মীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।

ডোমিনোজ পিজা বাংলাদেশের কান্ট্রি হেড অব হিউম্যান রিসোর্সেস খুরশীদ ইমবিসাত চৌধুরী বলেন, আমাদের কর্মীরাই আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই উদ্যোগের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে চাই। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9