হত্যা মামলার আসামি ফেনীর ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

০৪ জুলাই ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:৫০ AM
রবিউল হোসেন রবিন

রবিউল হোসেন রবিন © সংগৃহীত

ফেনীতে আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রবিউল হোসেন রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় একটি মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিন ফেনী শহরের নাজির রোড এলাকার বাসিন্দা। তিনি ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

জানা গেছে, রবিনের বিরুদ্ধে গেল বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে ফেনী শহরে কিশোর গ্যাং-এর নেতৃত্বসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, রবিন গেল বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি। তাকে আনার জন্য আমাদের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৫ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬