যশোরের কেশবপুরে সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

০২ জুলাই ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৯:০২ AM
রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম © সংগৃহীত

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

জানা গেছে, গত বছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়ি এলাকা কিছু যুবকেরা ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে সাবেক মেয়র রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি পুলিশ জানতে পেরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমজনতা রফিকুল ইসলামকে ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি

শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, নেশাগ্রস্ত যুব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9