গোপালগঞ্জে ভ্যান চুরি নিয়ে সালিশে সংঘর্ষ, নারীসহ আহত ৫৬

২৯ জুন ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:৫৪ PM
সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন © টিডিসি ছবি

গোপালগঞ্জের সদর উপজেলায় ভ্যান চুরি নিয়ে গ্রাম্য সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫৬ জন আহত হয়েছেন। রবিবার (২৯ জুন) সকালে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেন্নাবাড়ি গ্রামের লিটন মেম্বারের এক সমর্থকের বিরুদ্ধে একই গ্রামের রেফায়েত ডাক্তারের সমর্থক ইব্রাহিম শেখের একটি ভ্যান চুরির অভিযোগ উঠে। ঘটনার পর ইব্রাহিম শেখ পার্শ্ববর্তী জেলার এক গুনিনের (কবিরাজ) কাছে গিয়ে জানতে চান কে ভ্যানটি চুরি করেছে। গুনিন যে নাম বলেন, সেই ব্যক্তি লিটন মেম্বারের ঘনিষ্ঠ সমর্থক। তবে অভিযুক্ত ব্যক্তি চুরির সঙ্গে জড়িত নন এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

রবিবার সকালে বিষয়টি নিষ্পত্তির জন্য লিটন মেম্বারের বাড়িতে সালিশ বৈঠক বসে। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে নারীসহ অন্তত ৫৬ জন আহত হন।

এ প্রসঙ্গে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9