মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

১১ মে ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
শিক্ষার্থী ভর্তি কেন্দ্র করে সংঘর্ষ

শিক্ষার্থী ভর্তি কেন্দ্র করে সংঘর্ষ © টিডিসি ফটো

জামালপুরের ইসলামপুর উপজেলায় নুরানি মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (১১ মে) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ইসলামপুর-ঝগড়ারচর সড়কের কড়ইতলা মাদ্রাসা মোড়ে এ সংঘর্ষ হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে কড়ইতলা এলাকায় মফিজুর রহমানের জামিয়া সুলতানিয়া রওজাতুল কুরআন নুরানি মহিলা মাদ্রাসা এবং ওবায়দুল হোসেনের রাবেয়া বুশরী নুরানি মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে মফিজুর ও ওবায়দুলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রবিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।

সংঘর্ষের সময় সড়ক বন্ধ থাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়, যেখানে শতাধিক যানবাহন আটকা পড়ে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬