স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাবিকে কুপিয়ে হত্যা—পরকীয়ার জেরে সন্দেহ পুলিশের

২৮ জুন ২০২৫, ০৯:০৭ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০২:১২ AM
স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাবিকে কুপিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাবিকে কুপিয়ে হত্যা © টিডিসি ফটো

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্যের স্ত্রী। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে চরবলেশ্বর এলাকার নিজ বাড়ির পুকুরপাড়ে এই হামলার ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫০) চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়কও ছিলেন। নিহত আরেকজন মৌকলি বেগম (৪৮), শহিদুলের ভাবি এবং বড় ভাই মর্তুজা হাওলাদারের স্ত্রী।

আরও পড়ুন: প্রথমে ইউনিয়ন রুম, পরে স্টাফ রুমে নিয়ে ধর্ষণ— অভিযোগপত্রে যা লিখলেন ছাত্রী

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে শহিদুলের বাড়ি থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন শহিদুল ও তার ভাবি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশেই গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় শহিদুলের স্ত্রী রেহানা বেগমকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান।

হাসপাতেলে চিকিৎসাধীন রেহানা বেগম বলেন, পার্শ্ববর্তী ইউনুস ও আরও ৪-৫ জন মিলে বাড়িতে ঢুকে হামলা চালায়। তার স্বামী শহিদুল ও ভাবিকে কুপিয়ে হত্যা করে তাকেও কুপিয়ে আহত করে চলে যায়। তিনি দাবি করেন, স্থানীয় প্রতিবেশী ইউনুসের সঙ্গে তাদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।’

অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9