প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

২৭ জুন ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৩:১২ PM
রাজশাহী কলেজ

রাজশাহী কলেজ © সংগৃহীত

রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ইশরাত জাহান হাসি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন। শুক্রবার (২৭ জুন) সকালে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার প্রেমিক (নাহিদ) মেসের নিচে উপস্থিত ছিলেন এবং পুলিশ তাকে আটক করেন।

নিহতের বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায়। রাজশাহী মেডিকেল কলেজে মিডিয়া মুখপাত্র শংক কে বিশ্বাস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, মেডিকেলে তাকে মৃত অবস্থান নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটা ছেলের সঙ্গে হাসির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। তার সঙ্গে হয়ত হাসির কোনো মনোমালিন্য হয়েছে যেটা থেকে সে আত্মহত্যা করতে পারে।

এ বিষয় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে নির্দেশনা দিয়েছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাক আহমেদ বলেন, প্রেমিকের সঙ্গে ব্রেকআপ হওয়ার কাছের এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এবং নিহতের পরিবার থানায় এসেছে। ছেলেকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে শিকার করেছে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো।

তিনি আরো বলেন, রাতে ছেলেটি মেয়ের মেসের সামনে গিয়েছিল এবং তাকে ভিডিও কলে রেখে মেয়েটি আত্মহত্যা করেছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬