ভেজাল ‘বিদেশি’ প্রসাধনী: সিআইডির অভিযানে প্রতারক গ্রেফতার

২৬ জুন ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ১২:১৯ PM
সিআইডির অভিযানে এক প্রতারক আটক

সিআইডির অভিযানে এক প্রতারক আটক © টিডিসি ছবি

সিআইডি’র ভেজাল-বিরোধী বিশেষ অভিযানে অনলাইনে ‘বিদেশি’ নামে ভেজাল প্রসাধনী বিক্রি করা প্রতারক চক্রের একজন সদস্য গ্রেফতার হয়েছেন। তার কাছ থেকে প্রচুর পরিমাণ ভেজাল প্রসাধনী এবং খালি মোড়ক উদ্ধার করা হয়েছে যা ঢাকার লালবাগ ও চকবাজারে অসাধু পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছিল। সিআইডি অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) পুলিশের মিডিয়া উইং থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু ২৮ জুন

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. হৃদয় হোসেন (২৫), পিতা- মো. জহির, মাতা- রাহেমা, সাং- পুরাতন ভাড়ালিয়া, পোস্ট- আটি বাজার, থানা- কেরাণীগঞ্জ মডেল থানা, জেলা- ঢাকা।  গ্রেফতারকালীন তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি ভেজাল প্রসাধনী ও মোড়ক উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ জুন ২০২৫ দিবাগত রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন ভাড়ালিয়া এলাকায় সিআইডি ঢাকা জেলার একটি ভেজাল-বিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা নং- ৪৪, তারিখ-২৫/০৬/২০২৫ খ্রি., ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-গ(২)/২৫(ঘ) রুজু করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি’র বিশেষ টিম ভেজাল প্রসাধনী সামগ্রী কারখানায় উৎপাদন ও মোড়কজাত করা অবস্থায় মো. হৃদয় হোসেন (২৫) কে গ্রেফতার করে। 

এবং তার তথ্যের ভিত্তিতে মোট ০৯টি আইটেমের ১০৭০ প্যাকেট বিভিন্ন রকম নকল ও ভেজাল বিদেশী প্রসাধনী সামগ্রী এবং ২০০ পিস খালি মোড়ক উদ্ধার করে। আইটেমগুলো হলো ১৪০ (একশত চল্লিশ) পিস Kem Cot Thai Whitening Body Cream; ১৪০ (একশত চল্লিশ) পিস L`Avenu Whitening Body Cream; ১৭০ (একশত সত্তর) পিস ORGANIC HAIRFALL OIL; ১৪০(একশত চল্লিশ) পিস BODY WHITENING CREAM; ১৪০ (একশত চল্লিশ) পিস KEM BO Whitening Body Cream, ১৪০ (একশত চল্লিশ) পিস OSUFI, Whitening Body Cream; ৬০ (ষাট) পিস WHITENING BODY LOTION; ৫০ (পঞ্চাশ) পিস WHITENING BODY LOTION, ৯০ (নব্বই) পিস Korean Fair Look Permanent Whitening Body Lotion, এবং ২০০ (দুইশত) পিস New Fresh & White, Skin Body Lotion, Net Wt. 300 ml  এর মোড়ক।

আরও পড়ুন: তরুণদের যে ৭ অভ্যাস নীরবে ক্ষতি করছে শরীর ও মনকে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. হৃদয় হোসেন (২৫) জানায়, বিদেশী এই সমস্ত প্রসাধনী সামগ্রী বাংলাদেশে উৎপাদন বা আমদানি হয় না। চক্রের অন্যান্য সদস্যরা বিদেশের লাগেজ পার্টির মাধ্যমে স্যাম্পল এনে তা কপি করে এবং স্থানীয়ভাবে উৎপাদন করে। এ উৎপাদন সংক্রান্তে তাদের কোন কাগজপত্র নেই। উক্ত প্রসাধনী সামগ্রী তৈরী করে সে লালবাগ ও চকবাজার এর বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের নিকট সরবারাহ করে এবং পরবর্তীতে তারা বিদেশি প্রসাধনী বলে স্থানীয় পাইকারী ও খুচরা ক্রেতা সাধারণ এর কাছে চড়া দামে বিক্রি করে । 

এছাড়াও অনেক কাস্টমার তার কাছ থেকে মাল নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে চটকদার বিজ্ঞাপন দিয়ে অনলাইনেও প্রচুর বিক্রি করে মর্মে জিজ্ঞাসাবাদে জানা যায়।  গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলাটি বর্তমানে সিআইডি এর ঢাকা জেলা ইউনিটে তদন্তাধীন রয়েছে। পূর্ণাঙ্গ তথ্য উদ্‌ঘাটন, প্রতারক চক্রের অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

জামায়াত-বিএনপিতে থাকা শরিকসহ ৭ ইসলামী দলের নতুন জোটের আভাস,…
  • ১৭ জুলাই ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ১৭ জুলাই ২০২৬
দোয়া করেও কেন পূরণ হয় না সব চাওয়া? কোরআন-হাদিসের আলোকে ব্যা…
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার ফকল্যান্ডস ব্যানার কাণ্ডে নড়েচড়ে বসছে ফিফা
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবিতে জামালপুরে ছাত্রশিবিরের বি…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence