জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু ২৮ জুন

২৬ জুন ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:৩২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার (২৮ জুন)। 

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ম মেধা তালিকায় স্থান পেয়েছে ২,৬৫,৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, এ পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। পাসের হার ৮২ শতাংশের কাছাকাছি। উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬