ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার

২৫ জুন ২০২৫, ০১:০৯ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৪:২০ PM
ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাটিহাতা বিশ্বরোড গোলচত্বর এলাকায় যৌথবাহিনীর অভিযানে তিনজন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাইফ। যৌথবাহিনীর একটি দল চেকপোস্টের নিকট যানবাহন থেকে চাঁদা তোলার সময় তিনজনকে আটক করে। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংক ও ডাইনার্স ক্লাব ইন্ট্যারন্যাশনালের যৌথ এমারাল্ড কার্ড চালু

গ্রেফতারকৃতরা হলেন— মো. মোকলেস মিয়া (৫৫), পিতা: মৃত সৈয়দ হাবিব, গ্রাম: কুট্রা পাড়া, সরাইল। নয়ন (৩০), পিতা: মৃত শামসু মিয়া। মো. আরাফাত আলী, পিতা: আব্দুল আলী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাটিহাতা বিশ্বরোড এলাকায় একটি চক্র পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে আসে।

নিরাপত্তা সূত্রে জানা যায়, চাঁদাবাজি, অবৈধ সড়ক দখল ও সন্ত্রাসী তৎপরতা রোধে যৌথবাহিনীর এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬