বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ  তরুণ আটক

২১ জুন ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:৪৬ PM
আটক তরুণ

আটক তরুণ © টিডিসি

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক তরুণ যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে খালিদ হোসেন (১৮)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি জাল টাকার চালান বেনাপোল হয়ে যশোরে পাঠানো হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে দায়িত্বরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তল্লাশি অভিযান চালায়।

এ সময় একটি ইজিবাইক থেকে নামিয়ে খালিদ হোসেন নামের এক কিশোরকে তল্লাশি করে তার প্যান্টের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯২০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা জাল নোট ও আটক তরুণকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9