হাতের মেহেদী শুকানোর আগেই দুই বন্ধুর সঙ্গে প্রাণ গেল আনিসের

২০ জুন ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৭:৫৩ PM
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন তরুণ নিহত হয়েছেন

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন তরুণ নিহত হয়েছেন © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তিনজন হলেন- আরাফাত হোসেন (১৮), আবু তাহেরে ছেলে আনিসুর রহমান (১৮), জিয়া উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন  (১৮)। তারা সবাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা। 

আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রীকে অচেতন করে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, আটক দুই শিক্ষার্থী

তাদের মধ্যে আনিসের বিয়ে হয়েছিল গত সপ্তাহে। হাতের মেহেদী শুকানোর আগেই না ফেরার দেশ চলে গেলেন তিনি। নিহত আরাফাত ছিলেন এতিম। বাবা-মায়ের অনুপস্থিতিতে নানীর বাড়িতে বড় হয়েছেন তিনি।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬