রাজধানীতে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন, নেপথ্যে কী?

১৫ জুন ২০২৫, ১০:০৭ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে বিদেশ  যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে  বাহারুল ইসলাম রাসেল (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার বাবা জুয়েল রানা। শনিবার (১৪ জুন) রাত ১১ টার দিকে হাজারীবাগের ঝাউচর আমলা টাওয়ারের গলিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান।

কনিহত রাসেলের মামা হুমায়ুন জানান, রাসেলের মা শাহনাজ বেগম জর্ডানে বসবাস করেন। তিনি কিছুদিনের মধ্যে ছেলেকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এজন্য রাসেলের পাসপোর্টও প্রস্তুত করা হয়েছিল। তবে একইসঙ্গে রাসেলের বাবা জুয়েল রানাও বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কে আগে যাবেরাসেলের মা শাহনাজ বেগম জর্ডানে বসবাস করেন। তিনি কিছুদিনের মধ্যে ছেলেকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, এজন্য রাসেলের পাসপোর্টও প্রস্তুত করা হয়েছিল। তবে একইসঙ্গে রাসেলের বাবা জুয়েল রানাও বিদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কে আগে যাবে, বাবা না ছেলে—এ নিয়ে দাম্পত্য কলহের সূত্র ধরে রাসেল ও তার বাবার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ অবস্থায় শাহনাজ বেগম চাইছিলেন ছেলেকে আগে নিয়ে এরপর স্বামীকে নিতে।

তিনি আরও জানান, শাহনাজ বেগমের এমন ইচ্ছা জানার পর রেগে যান তার স্বামী জুয়েল রানা। দুইদিন আগে শাহনাজ বেগমকে মোবাইলে ডিভোর্স দেন তিনি। এতেও ক্ষোভ শেষ হয়নি তার। শনিবার রাতে হাজারীবাগের বাসায় ফিরে ছেলে রাসেলকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে বলতে থাকেন, ‘তোর মা আমাকে না নিয়ে তোকে জর্ডানে নিয়ে যাবে, যা তোকে একবারে পাঠিয়ে দিলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ঝাউচর এলাকায় হোটেল কর্মচারী রাহাবুল খুন হয়েছেন। পারিবারিক বিরোধের জের ধরে রাহাবুলকে তার বাবা জুয়েল রানা খুন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাহাবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬