মাদক বিক্রিতে নিষেধ করায় ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩ জুন ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
গৌরীপুরে ছাত্রদল নেতা মো. হুমায়ন কবীরকে ছুরিকাঘাতে হত্যা

গৌরীপুরে ছাত্রদল নেতা মো. হুমায়ন কবীরকে ছুরিকাঘাতে হত্যা © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ন কবীর একই গ্রামের মো. আব্দুল কাউয়ূমের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসু নামে এক ব্যক্তিকে মাদক বিক্রি করতে নিষেধ করেছিলেন হুমায়ন কবীর। এতেই ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: চাকরির প্রলোভনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাচার চক্রের মূলহোতা গ্রেফতার

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয়রা। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মনিরুজ্জামান মানিক বলেন, পূর্বশত্রুতার জের ধরে ছাত্রদল নেতা হুমায়ন কবীরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করছি।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

 

 

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9