নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন

০১ জানুয়ারি ২০২৬, ০২:০০ AM
রাজধানীতে ভবনে আগুন

রাজধানীতে ভবনে আগুন © টিডিসি ফটো

রাজধানীর মিরপুরে নির্দেশ অমান্য করে ফোটানো আতশবাজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের একটি বহুতল ভবনের একাংশ জুড়ে আগুন জ্বলছে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ: আগুন
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950